ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প

বিশ্ব বাণিজ্য পর্যালোচনায় পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

টানা পঞ্চমবারের মতো তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রাখল বাংলাদেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৩৫:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৩৫:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪০ বার পঠিত
বিশ্ব বাণিজ্য পর্যালোচনায় পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ ছবি: সংগৃহীত
শিল্প খাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। মার্কিন ক্রেতারা চীন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ধারাবাহিকতায় এ অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে।
 
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হয়েছে বাংলাদেশ।
 
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় এ রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। তবে বছর ব্যবধানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।
 
দেশের একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারের শীর্ষস্থান ধরে রাখলেও অব্যাহত মন্দার মুখে পড়েছে চীন। ২০২৫ সালে দেশটি ১৫৭.১১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করলেও তা আগের বছরের চেয়ে ৪.৯২ শতাংশ কম। ফলে বৈশ্বিক পোশাক বাজারে চীনের অংশীদারত্ব কমে দাঁড়িয়েছে ২৭.৩৫ শতাংশে।
 
বছরে ৩৮.৮২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে বিশ্ববাজারে শেয়ার দাঁড়িয়েছে ৬.৭৬ শতাংশ। তবে উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ০.৮৯ শতাংশ, যা বৈশ্বিক গড় প্রবৃদ্ধির চেয়ে অনেক নিচে। বাংলাদেশে এই ধীরগতির বিপরীতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে ভিয়েতনাম। ৩৭.৫১ বিলিয়ন ডলার রপ্তানি এবং ১০.৫৩ শতাংশের বড় প্রবৃদ্ধি নিয়ে ভিয়েতনাম এখন বিশ্ববাজারের ৬.৫৩ শতাংশ নিয়ন্ত্রণ করছে।
 
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘চীনের শেয়ারটা আসলে এতটা বড় যে, এখানে অন্যরা সেই অনুপাতে রপ্তানি বাড়াতে পারেনি।
 
এ কারণে আমরা দ্বিতীয় স্থানে আছি। দ্বিতীয় আর প্রথমের পার্থক্য তো ৩৮ আর ১৫৭। এর পরে ভিয়েতনামের অবস্থান।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।