ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মহাসমাবেশ শেষে রমনা পার্ক পরিষ্কার করলেন জামায়াত নেতাকর্মীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:২২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:২২:১১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
মহাসমাবেশ শেষে রমনা পার্ক পরিষ্কার করলেন জামায়াত নেতাকর্মীরা সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশ শেষে রমনা পার্ক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন দলটির নেতাকর্মীরা। রোববার (২০ জুলাই) সকালে শাহবাগ পূর্ব থানা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
 

এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিন। তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আহসান হাবীবসহ প্রায় ৩০-৪০ জন স্বেচ্ছাসেবী।
 

জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন। অনেকেই নামাজ, খাবার ও বিশ্রামের জন্য রমনা পার্ক এলাকায় অবস্থান নেন, ফলে পার্কে কিছুটা আবর্জনা ছড়িয়ে পড়ে। নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে নেতাকর্মীরা রমনা পার্ক পরিষ্কার করেন।
 

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় শাহবাগ, মৎস্য ভবন ও বেইলি রোড গেট থেকে এবং পার্কের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করা হয়।
 

ড. হেলাল উদ্দিন বলেন, "পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির পর আমরা মনে করেছি, এই পার্ক পরিষ্কার করা আমাদের সামাজিক দায়িত্ব। জামায়াত ইসলামী অতীতেও মানুষের কল্যাণে বিভিন্ন সময়ে এমন কর্মসূচি পালন করেছে।"
 

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ আয়োজন করেছে জামায়াত। সমাবেশে দলটির পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, মৌলিক সংস্কার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ একাধিক দাবি তুলে ধরা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।