ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের

দিনাজপুরে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল

ডিবির অভিযানে ধরা পড়ল দুই সদস্য, পালিয়েছে আরও দুইজন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৯:১৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৯:১৪:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০২ বার পঠিত
দিনাজপুরে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল ছবি সংগৃহীত

দিনাজপুরে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে চোরাই তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়।
 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব গোয়ালপাড়া এলাকার শাহিনুর ইসলাম ওরফে শাহিন আলম (৩৫) এবং পীরগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মো. সোহাগ হোসেন (২২)।
 

পুলিশ জানায়, দিনাজপুর কোতয়ালী থানার সরকারি কলেজ মোড় এলাকার লিচু চত্বরের পূর্ব পাশে মেসার্স নেসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে অভিযান চালিয়ে শাহিনুর ইসলামকে একটি লাল, সিলভার ও কালো রঙের চোরাইকৃত ইয়ামাহা এফজেড এস মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
 

অভিযানের সময় চক্রের সদস্য আশরাফুল ওরফে মেকার আশরাফুল (৩৬) একটি কালো ও সাদা রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
 

গ্রেফতার শাহিনুর ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের গাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হোসেনকে একটি কালো রঙের ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তবে এ সময় চক্রের আরেক সদস্য মশিউর রহমান (২৫) পালিয়ে যেতে সক্ষম হন।
 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।