ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের

সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আহত বাংলাদেশি যুবক

মহেশপুর সীমান্তে ভারত যাওয়ার চেষ্টায় রাবার বুলেটে আহত যুবক, ঢাকায় চিকিৎসাধীন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৩:৩১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৯:৩০:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৩ বার পঠিত
সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আহত বাংলাদেশি যুবক ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত যাওয়ার চেষ্টার সময় বিএসএফের ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবেল বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রুবেল কয়েকজনের সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানার মাহেন্দ্রক্যাম্প এলাকার বিএসএফের একটি টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল আহত হন।
 

পরে তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগরের একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই রুবেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
 

আহত রুবেল মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়ার বাসিন্দা মজিবর রহমানের ছেলে।
 

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, সীমান্তে একজন আহত হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। আহত ব্যক্তি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। তার পরিবারের সদস্যদের সঙ্গে বিজিবির যোগাযোগ হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।