ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

জুলাই আন্দোলনের আদর্শে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নতুন প্ল্যাটফর্মের যাত্রা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১০:৪০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১০:৪০:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২৪ বার পঠিত
জুলাই আন্দোলনের আদর্শে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ আত্মপ্রকাশ ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আদর্শকে সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশের রাজনীতিতে কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তনের অভাব এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
 
সোমবার ৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু।
 
অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করে জানানো হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করেছিল। তবে সেই প্রত্যাশা বাস্তবায়িত না হওয়ায় জনগণের একটি অংশের মধ্যে নতুন করে হতাশা সৃষ্টি হয়েছে বলে সংগঠনটির দাবি।
 
ঘোষণাপত্রে আরও বলা হয়, বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং হতাশ জনগণের সামনে বিকল্প রাজনৈতিক আশা তুলে ধরতেই ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ আত্মপ্রকাশ করেছে।
 
আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সম্ভাবনার সবচেয়ে বড় শক্তি তারুণ্য। মানুষের প্রত্যাশা এখনো তরুণদের ঘিরেই রয়েছে। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে নতুন দৃষ্টিভঙ্গি ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।