ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

স্বপ্নভঙ্গের বেদনা: গুলিতে নিহত ইশমামের পরিবারের আজ নিঃস্ব জীবনযাপন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:১১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:১১:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
স্বপ্নভঙ্গের বেদনা: গুলিতে নিহত ইশমামের পরিবারের আজ নিঃস্ব জীবনযাপন সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত ইশমামুল হক ছিলেন চট্টগ্রামের লোহাগাড়ার এক দরিদ্র পরিবারের আশা ও স্বপ্নের কেন্দ্রবিন্দু। মাত্র ১৭ বছরের তরুণটি পরিবারের অভাব ঘোচাতে ছোটবেলা থেকেই কাজ শুরু করে। বাবার মৃত্যুর পর মা ও দুই ভাইকে নিয়ে যে ছোট সংসার চালিয়ে যাচ্ছিল, সেই সংসারের ভরসা ছিলেন ইশমাম।
 

২০১৯ সালে মাত্র ১২ বছর বয়সে কাপড়ের দোকানে কাজ শুরু করা ইশমাম পরে ঢাকায় একটি জুয়েলারি দোকানে কাজ নেয়। তার উপার্জনে কোনোভাবে চলছিল সংসার, চলছিল ছোট ভাইয়ের লেখাপড়া। স্বপ্ন ছিল একদিন বিদেশ যাবে, মা’র জন্য একটি পাকা ঘর বানাবে। কিন্তু সেই স্বপ্ন আজ শুধুই কান্নার গল্প।
 

৫ জুলাই “মার্চ টু ঢাকা” কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে মারা যায় ইশমাম। চাঁনখারপুল এলাকায় পুলিশের গুলিতে তার পেটে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায় গুলি। ঢামেকে নিয়ে গেলে চিকিৎসা না পেয়ে সেখানেই মারা যায় সে।
 

তার মা শাহেদা বেগম আজও চোখের জল ফেলেন ছেলের কথা মনে করে। বলেন, “আমার মনি বলত বিদেশ যাবে, বাড়ি করবে, আমার কষ্ট কমাবে। আজ সে লাশ হয়ে ফিরল। আমার সব শেষ।”
 

এখন পরিবারটির হাতে আছে মাত্র দেড় শতক জমি আর অশেষ দুঃখ। বড় ভাই মাত্র ৫ হাজার টাকা বেতনে গ্যাস দোকানে কাজ করেন, আর ছোট ভাই পড়ে মাদ্রাসায়। সংসার চালানো এখন দুঃস্বপ্ন। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি, শুধু একটি ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, যা তুলতে পাঁচ বছর অপেক্ষা করতে হবে।
 

ইশমাম আজ নেই, তার স্বপ্নও নেই। শুধু রয়ে গেছে তার পরিবারের চোখের জল আর শূন্য ভবিষ্যৎ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।