ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, অবস্থান পুনর্ব্যক্ত করল ইরান

ট্রাম্পের আলোচনার দাবি নাকচ, ওমানের সঙ্গে যোগাযোগ অব্যাহত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৮:১১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৮:১১:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, অবস্থান পুনর্ব্যক্ত করল ইরান ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না বলে আবারও স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আলোচনা শুরুর দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই। একই সময়ে তেহরান জানায়, হরমুজ প্রণালিতে নৌ চলাচল ইস্যুতে ওমানের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।
 

সোমবার (৩ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় অংশ নিচ্ছে না তেহরান। পাশাপাশি অদূর ভবিষ্যতেও বিদেশি কোনো আলোচক দলকে স্বাগত জানানো বা ইরানি প্রতিনিধিদল বিদেশে পাঠানোর পরিকল্পনা নেই বলেও তিনি জানান।
 

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও আলোচক দলের গুরুত্বপূর্ণ সদস্য সৈয়দ আব্বাস আরাগচি ধর্মীয় তীর্থযাত্রায় ইরাকে অবস্থান করছেন। এক ইরানি কর্মকর্তা জানান, তার অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক সম্ভব নয় এবং চলতি সপ্তাহে তার দেশে ফেরার সম্ভাবনাও নেই।
 

এর আগে রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার পথ বেছে নিয়েছেন। তিনি আরও বলেন, সোমবার থেকেই হরমুজ প্রণালি এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হতে পারে।
 

তবে ট্রাম্পের ওই বক্তব্যের বিপরীতে ইরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বাঘাই বলেন, গত আট দিন ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং ওমানের সহযোগিতায় নিরাপদ নৌ চলাচলের একটি অস্থায়ী সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে।
 

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাই দায়ী। ওমানের সঙ্গে আলোচনা চললেও সেটি প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্তের সমার্থক নয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।