ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

জেলার অন্য সব অফিস বহাল থাকলেও শুধুমাত্র কাশিমপুর কার্যালয়ে জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ, সামাজিক মাধ্যমে ছড়ানো গুঞ্জন নাকচ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৭:০২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৭:০২:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৬২ বার পঠিত
গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ছবি: সংগৃহীত
চরম অনিয়ম, দুর্নীতি ও সেবাপ্রার্থীদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
 
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ভূমি অফিসে অনিয়ম, দুর্নীতি এবং সাধারণ সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ উঠেছিল। অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত ও যাচাই-বাছাই শেষে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অফিসটির সব কর্মকর্তা ও কর্মচারীকে একযোগে বরখাস্ত করা হয়েছে।
 
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের ভোগান্তি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
 
এদিকে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’-এমন দাবি ছড়িয়ে পড়ে।
 
তবে বাস্তবে এই ব্যবস্থা শুধু কাশিমপুর ভূমি অফিসের ক্ষেত্রেই নেওয়া হয়েছে। গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বরখাস্ত করা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।