ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প

বিদ্যুৎ বিল বেশি এলে অভিযোগ করবেন যেসব নম্বরে

বিলের রিডিংয়ে গরমিল হলে কী করবেন, জানুন সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থার হটলাইন নম্বর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৩:৪৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৩:৪৩:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪০ বার পঠিত
বিদ্যুৎ বিল বেশি এলে অভিযোগ করবেন যেসব নম্বরে ছবি: সংগৃহীত

সম্প্রতি আগের মাসের তুলনায় হঠাৎ বিদ্যুৎ বিল কয়েকগুণ বেশি আসার অভিযোগ করছেন অনেক গ্রাহক। বিশেষ করে জুন মাসের বিল নিয়ে এমন অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে। অতিরিক্ত বিল বা মিটারের রিডিংয়ে অসঙ্গতি মনে হলে গ্রাহকদের বিষয়টি যাচাই করে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার হটলাইনে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
 

বিদ্যুৎ বিল বেশি এসেছে মনে হলে প্রথমেই বিলের কাগজে উল্লেখ করা মিটারের রিডিংয়ের সঙ্গে বাসার বর্তমান ডিজিটাল বা প্রিপেইড মিটারের রিডিং মিলিয়ে দেখতে হবে। রিডিংয়ে পার্থক্য থাকলে দ্রুত সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কল সেন্টারে যোগাযোগ করে অভিযোগ জানাতে হবে। অভিযোগ করার পর একটি অভিযোগ আইডি সংগ্রহ করে রাখা জরুরি।
 

হটলাইনে অভিযোগ জানানোর পরও সমস্যার সমাধান না হলে নিকটস্থ বিদ্যুৎ সাব-জোনাল বা জোনাল অফিসে লিখিত আবেদন করা যেতে পারে। এ সময় আগের তিন মাসের বিদ্যুৎ বিলের কপি সঙ্গে রাখলে বিষয়টি যাচাইয়ে সুবিধা হবে।
 

ঘরে বসেই বিদ্যুৎ বিলের অসঙ্গতি বা অতিরিক্ত বিলের অভিযোগ জানাতে গ্রাহকরা সংশ্লিষ্ট বিতরণ সংস্থার হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। দেশের যেকোনো অঞ্চলের গ্রাহক কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ বিভাগের ১৬৯৯৯ নম্বরে অভিযোগ জানাতে পারবেন।
 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (BPDB) গ্রাহকদের জন্য কল সেন্টার নম্বর ১৬২০০। পল্লী বিদ্যুৎ ও গ্রামীণ এলাকার গ্রাহকরা ১৬৮৯৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
 

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (DPDC) এলাকার গ্রাহকদের জন্য ১৬১১৬ এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (DESCO) এলাকার গ্রাহকদের জন্য ১৬১২০ নম্বরে অভিযোগ জানানো যাবে।
 

এ ছাড়া নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (NESCO)-এর গ্রাহকরা ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (WZPDCL)-এর গ্রাহকরা ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে বিদ্যুৎ বিল-সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।
 

অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে যা করবেন

  1. মিটারের রিডিং মিলিয়ে দেখুন — বিলের রিডিংয়ের সঙ্গে বর্তমান মিটারের রিডিং যাচাই করুন।
  2. হটলাইনে অভিযোগ করুন — রিডিংয়ে গরমিল থাকলে সংশ্লিষ্ট সংস্থার কল সেন্টারে যোগাযোগ করুন।
  3. অভিযোগ আইডি সংরক্ষণ করুন — পরবর্তী সময়ে অভিযোগের অগ্রগতি জানতে এটি প্রয়োজন হতে পারে।
  4. লিখিত আবেদন করুন — সমাধান না হলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে আগের তিন মাসের বিলের কপিসহ আবেদন করুন। 
 

বিদ্যুৎ বিল অভিযোগের গুরুত্বপূর্ণ নম্বর

  • বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯
  • বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB): ১৬২০০
  • পল্লী বিদ্যুৎ/REB: ১৬৮৯৯
  • ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (DPDC): ১৬১১৬
  • ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (DESCO): ১৬১২০
  • নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (NESCO): ১৬৬০৩
  • ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (WZPDCL): ১৬১১৭

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (1)
গ্রাহক — 03 Aug 2026, 10:21 PM

আমার বাড়ির বিদ্যুৎ বিল। সচরাচর 60-70 Unit থাকে। তবে জুনে 120 Unit । জনাবে কুত্তার বাচ্চাদের কিছু্‌ বলার নাই। আমার বিলসমুহ- জানু- 65, ফেব্রু-60, মার্চ 75, এপ্রি 70, মে 75, জুন 120