ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৯:০৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৯:০৮:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার ছবি সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।
 

রোববার (২ আগস্ট) বিকেলে গুলশান ১ নম্বর এলাকার ৩৪ এ রোডের একটি বাসার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।
 

গ্রেফতার হওয়া দুজন হলেন আল আমিন ও মো. সোহান হোসাইন।
 

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গুলশান ১ নম্বর এলাকার রোড ৩৪ এর একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছেন। পরে গুলশান থানার একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে আল আমিন ও মো. সোহান হোসাইনকে আটক করে।
 

অভিযানের সময় তাদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।