ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার

নোবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম ছায়া জাতিসংঘ সম্মেলন

‘Recasting the Global Order Amid Rising Power Asymmetries’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১২ থেকে ১৪ নভেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই কূটনৈতিক আয়োজন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:৪৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:৪৫:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
নোবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম ছায়া জাতিসংঘ সম্মেলন ছবি: প্রতিনিধি


কূটনীতি, বিতর্ক ও আন্তর্জাতিক নীতিনির্ধারণের অনুশীলনের মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬। আগামী ১২ থেকে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেবেন। সম্মেলনটিতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি ক্যাম্পাস’।


আয়োজকরা জানান, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘Recasting the Global Order Amid Rising Power Asymmetries’। সমসাময়িক বিশ্বরাজনীতি, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতার অসম বণ্টন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে ন্যায্য প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্মেলনের আলোচনায় উঠে আসবে।


সম্মেলনে মোট সাতটি কমিটি ও ফোরাম থাকবে। এর মধ্যে রয়েছে— জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC), জাতিসংঘ মানবাধিকার পরিষদ (UNHRC), উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতিসংঘ কমিশন (UNCSTD), জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC), ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (IORA), জাতীয় সংসদ (JASA) এবং আন্তর্জাতিক প্রেস (IP)।

এসব কমিটিতে অংশগ্রহণকারীরা নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন রাষ্ট্র বা প্রতিষ্ঠানের প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হবেন। তাঁরা গবেষণা, বক্তব্য উপস্থাপন, যুক্তিনির্ভর বিতর্ক ও পারস্পরিক আলোচনার মাধ্যমে নীতি প্রস্তাবনা তৈরি করবেন। এর মাধ্যমে জনসমক্ষে বক্তব্য প্রদান, বিশ্লেষণী চিন্তা, কূটনৈতিক যোগাযোগ ও সমঝোতার মতো দক্ষতা অর্জনের সুযোগ মিলবে।

বর্তমান বিশ্বে ভূরাজনৈতিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত বৈষম্য, জলবায়ু সংকট এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে ন্যায্য প্রতিনিধিত্বের প্রশ্ন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে তরুণদের আন্তর্জাতিক সমস্যা বিশ্লেষণ এবং অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত বিশ্বব্যবস্থা গঠনের সম্ভাব্য পথ অনুসন্ধানে উৎসাহিত করাই সম্মেলনের অন্যতম লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।