ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

মায়ের অভিযোগে পুলিশের হাতে দুই মাদকাসক্ত ছেলে, ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৯:০৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৯:১০:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
মায়ের অভিযোগে পুলিশের হাতে দুই মাদকাসক্ত ছেলে, ৬ মাসের কারাদণ্ড ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। মাদক সেবন এবং পারিবারিক নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে
 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের অর্থ জোগাড় করতে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন। মা দীর্ঘদিন ধরে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করলেও সফল হননি।
 

পরিবারের অভিযোগ, সম্প্রতি দুই ভাই মাদকের জন্য আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং বিক্রি করে মাদকের টাকা জোগাড় করতেন।
 

রোববার সকালে তারা মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। পরে বাড়িতেই একসঙ্গে মাদক সেবন শুরু করলে নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দেন তাদের মা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে।
 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, দুলাল মিয়া ও মতি মিয়াকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।