ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ৫ ও নিখোঁজ ৪১

মাদুরা দ্বীপের কাছে দুই শতাধিক আরোহীকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে অনেকে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৬:২৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৬:২৬:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৫ বার পঠিত
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ৫ ও নিখোঁজ ৪১ ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ২৭১ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং ৪১ জন নিখোঁজ রয়েছেন।
 
রোববার (২ আগস্ট) দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার বরাত দিয়ে এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।
 
কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাদুরা দ্বীপের নিকটবর্তী সমুদ্র এলাকায় পৌঁছালে হঠাৎ এটিতে আগুন ধরে যায়। ফেরিতে থাকা মোট ২৭১ জন যাত্রী ও ক্রুর মধ্যে এখন পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
 
নিখোঁজ থাকা ৪১ জন যাত্রীর সন্ধানে সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় বর্তমানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে ঠিক কী কারণে ফেরিতে আগুনের সূত্রপাত হয়েছিল, সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।