ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের বেড়ে ২৫, সুপার টাইফুনের শঙ্কা

গানসু প্রদেশে ভারী বৃষ্টির জেরে প্রাণহানির পাশাপাশি লাখ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৬:২৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৬:২৪:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের বেড়ে ২৫, সুপার টাইফুনের শঙ্কা ছবি: সংগৃহীত
চীনে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
 
রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
 
প্রাথমিকভাবে গানসুর ডিংসি শহরে এই দুর্যোগে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধার অভিযান শেষে নতুন এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ কমিশন গানসু প্রাদেশিক কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের নির্দেশ দিয়েছে।
 
গানসু ছাড়াও চীনের বিস্তীর্ণ অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। রাজধানী বেইজিং ও ইনার মঙ্গোলিয়াতে ইতিমধ্যে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, সিচুয়ান প্রদেশে অতি বৃষ্টির কারণে নতুন করে প্রায় ৬৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত এই প্রদেশটিতে প্রায় ৮ লাখ ৮১ হাজার মানুষকে স্থানান্তর করা হয়েছে।
 
এদিকে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ‘সুপার টাইফুন ডলফিন’। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বুধবার নাগাদ এই টাইফুনটি চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে, যা বর্তমান বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলার আশঙ্কা তৈরি করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।