ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ বিলে ছাড় চান হিমাগার মালিকরা

আলু সংরক্ষণ ভাড়া বাড়ানো ও রফতানি প্রণোদনা বৃদ্ধির দাবি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১০:৩৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১০:৩৫:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ বিলে ছাড় চান হিমাগার মালিকরা ছবি: সংগৃহীত

 

দেশে আলুর উৎপাদন বাড়লেও ক্রমবর্ধমান পরিচালন ব্যয়ের কারণে হিমাগার মালিকরা আর্থিক চাপে পড়েছেন। এ অবস্থায় বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড়সহ আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।
 

শনিবার ১ আগস্ট রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, শ্রমিকের মজুরি বৃদ্ধি, ব্যাংক ঋণের সুদ এবং অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় বর্তমান ভাড়ায় হিমাগার পরিচালনা কঠিন হয়ে উঠেছে।
 

সংগঠনের তথ্য অনুযায়ী, দেশে আলুর উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৫ সালে উৎপাদন এক কোটি ১২ লাখ টন ছাড়িয়েছে এবং চলতি বছর তা প্রায় এক কোটি ১৫ লাখ টনে পৌঁছাতে পারে। তবে উৎপাদন বাড়লেও সংরক্ষণ ব্যয় বৃদ্ধির কারণে এই খাত চাপে রয়েছে।
 

বর্তমানে সরকার নির্ধারিত কেজিপ্রতি ৬ টাকা ৭৫ পয়সা ভাড়ায় আলু সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু বিদ্যমান ব্যয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে এই ভাড়া বাড়িয়ে ৯ টাকা ৬২ পয়সা নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
 

এ ছাড়া হিমাগার শিল্প টিকিয়ে রাখতে বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় দেওয়ার পাশাপাশি আলু রফতানিতে বিদ্যমান ১০ শতাংশ নগদ প্রণোদনা বাড়িয়ে ৩০ শতাংশ করার আহ্বান জানিয়েছেন মালিকরা।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।