ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বাজারে মাছ ও ডিমের দাম ঊর্ধ্বমুখী, স্বস্তি নেই ক্রেতাদের

মাছের বাজারে সবচেয়ে বেশি অস্থিরতা, ডিম ও ব্রয়লার মুরগির দামেও ঊর্ধ্বগতি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১০:১৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১০:১৬:২৫ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১৬১ বার পঠিত
রাজধানীর বাজারে মাছ ও ডিমের দাম ঊর্ধ্বমুখী, স্বস্তি নেই ক্রেতাদের ছবি: সংগৃহীত
রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মাছ, ডিম ও ব্রয়লার মুরগির দাম। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি দেখা গেছে মাছের বাজারে, যেখানে প্রায় সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে সামুদ্রিক মাছের উচ্চমূল্যের কারণে অনেক মাছ কিনতে ক্রেতাদের কেজিপ্রতি এক হাজার টাকারও বেশি ব্যয় করতে হচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
 
বাজার ঘুরে দেখা যায়, এক সময় স্বল্প আয়ের মানুষের নাগালের মাছ হিসেবে পরিচিত পাঙাশের দামও এখন ২০০ টাকার ওপরে। বর্তমানে জীবিত পাঙাশ প্রতি কেজি ২৩০ টাকায় এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রুই, কাতলা, মৃগেল, পোয়া ও অন্যান্য চাষের মাছের দামও কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
 
বর্তমানে মানভেদে চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছের দাম আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকার মধ্যে রয়েছে। অন্যদিকে রূপচাঁদা, বড় শোল ও নদীর বেলে মাছ কিনতে প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি ব্যয় করতে হচ্ছে।
 
মোহাম্মদপুর টাউন হল বাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, বাজারে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া গেলেও দাম অনেক বেশি। তার ভাষ্য অনুযায়ী, আকার ও মানভেদে ইলিশ ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, সাদা রূপচাঁদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, লাল কোরাল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, সামুদ্রিক সুরমা ৭০০ টাকা এবং টুনা মাছ ৮৫০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার ও মাছের আকারভেদে এসব দামে কিছুটা পার্থক্য হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
 
মাছের পাশাপাশি ডিমের বাজারেও মূল্যবৃদ্ধি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়ে বর্তমানে ১৪৫ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
 
মাংসের বাজারে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
 
এদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, গত সপ্তাহের তুলনায় মুরগির দামে বড় ধরনের পরিবর্তন হয়নি। তবে প্রতিদিন কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত ওঠানামা করছে।
 
বাজারে মাছ কিনতে আসা রুবেল আহমেদ বলেন, প্রায় সব ধরনের মাছের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাজার করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তার মতে, বর্তমান দামে মাছ অনেকের নাগালের বাইরে চলে গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।