ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

২১ ব্যাংকের মূলধন ঘাটতি ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা

খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতিতে দুর্বল হচ্ছে ব্যাংক খাত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০২:০২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০২:০২:৩৩ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
২১ ব্যাংকের মূলধন ঘাটতি ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা ছবি সংগৃহিত
চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে দেশের ২১টি ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। গত ডিসেম্বর প্রান্তিকে এই ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ৭৪ হাজার কোটি টাকা। একই সময়ে দেশের ৬১টি ব্যাংকের সার্বিক নিট মূলধন ঘাটতিও বেড়ে ২ লাখ ৩৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে। ব্যাংকার ও অর্থনীতিবিদদের মতে, ক্রমবর্ধমান খেলাপি ঋণ এবং এর বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণের চাপ মূলধন ঘাটতি বাড়ার অন্যতম প্রধান কারণ। খেলাপি ঋণের পরিমাণ বাড়লে ব্যাংকগুলোকে বেশি প্রভিশন রাখতে হয়। এতে মুনাফা কমে যায় এবং লোকসানের প্রভাব মূলধন ভিত্তিতেও পড়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ শেষে ব্যাংক খাতের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ৬৬৫ কোটি টাকা। ডিসেম্বর শেষে এর পরিমাণ ছিল ১ লাখ ৯৮ হাজার ২৬০ কোটি টাকা। জুন শেষে প্রভিশন ঘাটতি আরও বেড়ে ২ লাখ ২২ হাজার ৩৫৭ কোটি টাকায় পৌঁছেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, খেলাপি ঋণ বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চহারে প্রভিশন সংরক্ষণের প্রয়োজন হয়। এতে ব্যাংকের মুনাফা কমে এবং লোকসান হলে মূলধন ঘাটতি আরও বাড়তে পারে। ব্যাংকার ও অর্থনীতিবিদরা আরও বলছেন, দীর্ঘদিনের আগ্রাসী ঋণ বিতরণ, দুর্বল তদারকি এবং রাজনৈতিক বিবেচনায় ঋণ অনুমোদনের কারণে ব্যাংক খাতের মূলধন পরিস্থিতি দুর্বল হয়েছে। মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, মূলধন ঘাটতি ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা কমাতে পারে। একটি ব্যাংকের দুর্বলতার প্রভাব পুরো ব্যাংক খাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। দীর্ঘদিন ধরে ২০ থেকে ২১টি ব্যাংকের মূলধন ঘাটতি থাকা খাতটির দুর্বলতারই ইঙ্গিত দেয়। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, মার্চ শেষে ব্যাংক খাতের ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটস রেশিও বা সিআরএআর কমে ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশে নেমেছে। ডিসেম্বর শেষে এই হার ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যাংকগুলোর ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ সিআরএআর বজায় রাখার কথা। এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান বলেন, প্রয়োজনীয় মূলধন ও সিআরএআর বজায় রাখতে ব্যর্থ হলে লভ্যাংশ ও প্রণোদনা বোনাসে নিষেধাজ্ঞা, আমানতকারীদের আস্থা হ্রাস, অর্থায়ন ব্যয় বৃদ্ধি এবং মুনাফা কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মার্চ শেষে সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকটির ঘাটতি ৬৬ হাজার ২৬৪ কোটি ৮০ লাখ টাকা। এরপর বাংলাদেশ কৃষি ব্যাংকের ৩১ হাজার ৬৮৭ কোটি ১৭ লাখ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩০ হাজার ৯৩৬ কোটি ৬৭ লাখ, ইউনিয়ন ব্যাংকের ৩০ হাজার ৫৯৪ কোটি ৫৬ লাখ এবং এক্সিম ব্যাংকের ৩০ হাজার ৩০২ কোটি ২৩ লাখ টাকা। এ ছাড়া জনতা ব্যাংকের মূলধন ঘাটতি ১৮ হাজার ৩৫৪ কোটি ৯০ লাখ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৬ হাজার ২৯৭ কোটি ৬১ লাখ, ন্যাশনাল ব্যাংকের ১১ হাজার ৯৮৪ কোটি ৯৮ লাখ, এবি ব্যাংকের ৮ হাজার ৪৮৭ কোটি ৫৯ লাখ এবং অগ্রণী ব্যাংকের ৮ হাজার ২৩৪ কোটি ৯২ লাখ টাকা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।