ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

রাজধানীর পল্টনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়াল এলাকাজুড়ে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১১:৪১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:৪১:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
রাজধানীর পল্টনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়াল এলাকাজুড়ে ছবি সংগৃহীত

রাজধানীর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) রাত ৮টার দিকে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন বলেন, “রাত ৮টার দিকে পল্টন মোড়ে দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এগুলো তেমন শক্তিশালী ছিল না—বাজির মতো শব্দ হয়েছে মাত্র।”

তিনি আরও জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পৌঁছালেও বিস্ফোরণের বড় কোনো আলামত পাওয়া যায়নি। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও এখনো নিশ্চিত নয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ দূর থেকে ককটেল ফাটিয়ে থাকতে পারে।

ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।