ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী ইরানের সাথে চুক্তি ‌‘প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের বেইজিংয়ে শি-পুতিন রুদ্ধদ্বার বৈঠক: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা, ক্রেমলিনের তথ্য প্রকাশ ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত গাজাগামী ফ্লোটিলার কর্মীদের আটকে ধর্ষণের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঝিনাইদহে জুমার নামাজের পর এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত তিনজন কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট: চাহিদার অর্ধেক নতুন নোটও দিতে পারছে না টাঁকশাল, বাজারে ছেঁড়া-ফাটা টাকার ছড়াছড়ি

‘এ দেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?’ - মিজানুর রহমান আজহারী

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৩৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৩৫:৫৬ অপরাহ্ন
‘এ দেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?’ - মিজানুর রহমান আজহারী মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত
ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুক্রবার (১৮ জুলাই) কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন (UNHRC)। এ উপলক্ষে এদিন বিকেলে বাংলাদেশ সরকার ও ইউএনএইচআরসির মধ্যে তিন বছরের একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। তার একদিন পর মুখ খুলেছেন মাওলানা মিজানুর রহমান  আজহারী।

শনিবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন- ‘এ দেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?’

নিজের পোস্টের কমেন্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘যেসব দেশে তাদের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন?’

এই ইসলামী বক্তা আরও লেখেন, ‘শান্তি আর মানবাধিকার রক্ষায় আমরা নিজেরা পারস্পরিক বোঝাপড়া মজবুত না করলে, তারা এখানে কী করতে পারবে?’

এদিকে, তিন বছরের একটি সমঝোতা স্মারক চুক্তিতে জাতিসংঘের পক্ষে হাইকমিশনার ফলকার টুর্ক এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে সহায়তা করবে জাতিসংঘের এই দপ্তর। তারা বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং সংস্কারমূলক কর্মকাণ্ডে সহযোগিতা দেবে।

গত বছরের আগস্ট মাস থেকেই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সম্পৃক্ততা বেড়ে যায়। সংস্থাটি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, গণবিক্ষোভ দমন এবং আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা পর্যবেক্ষণে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে।

এর আগে ১০ জুলাই ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। কওমি মাদরাসাভিত্তিক আলোচিত সংগঠনটি মনে করে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বে হুমকি।

অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন