ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ, মেহেরপুরে ৭ জনকে পুশইনে পারলো না বিএসএফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১২:৫১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১২:৫১:২২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ, মেহেরপুরে ৭ জনকে পুশইনে পারলো না বিএসএফ সংগৃহীত ছবি
 

মেহেরপুরের গাংনী সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ সাতজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের দীর্ঘ চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

জানা যায়, বুধবার ভোর চারটার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার উত্তর পাতাড়ি এলাকা দিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা শুরু করে বিএসএফ। দীর্ঘ ২১ ঘণ্টা ধরে এই চেষ্টা অব্যাহত রাখলেও বিজিবি ও স্থানীয়দের কড়া প্রতিরোধে শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারা। অবশেষে রাত একটার দিকে সীমান্তের লাইট বন্ধ করে রাতের আঁধারে ওই সাতজনকে নিজ দেশে ফিরিয়ে নেয় বিএসএফ।
 

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন জানান, পুশইনের খবর পাওয়ার পর গ্রামের সবাই ঘটনাস্থলে চলে আসেন এবং বিজিবি সদস্যদের সঙ্গে কড়া পাহারায় অংশ নেন। তিনি বলেন, বিজিবি সদস্যরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে কোনোভাবেই তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেননি।
 

বিজিবি অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান, খবর পাওয়ার পরই ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয় এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিক কড়া পাহারায় নিয়োজিত থাকেন। ভোরের আলো ফোটার পর ওই স্থানে আর কাউকে দেখা যায়নি এবং বর্তমানে সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল জোরদার রাখা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।