ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দলে দলে সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৮:৪৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৮:৪৩:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
দলে দলে সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এবং প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচনের দাবিও রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়েছে। এরপর হামদ ও নাত পরিবেশিত হবে। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়।
 

যদিও মূল অনুষ্ঠান দুপুরে শুরু হওয়ার কথা, তবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। গতকাল শুক্রবার রাতেই অনেকে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নিয়েছেন।
 

ফার্মগেট, শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় ঘুরে দেখা গেছে, কর্মীরা হেঁটে হেঁটে সমাবেশস্থলে যাচ্ছেন। কেউ মাথায় কাপড় বেঁধেছেন, কেউ হাতে দলীয় পতাকা কিংবা বাংলাদেশের পতাকা বহন করছেন। অনেকে দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সংবলিত টি-শার্ট পরেছেন। সমাবেশমুখী মিছিলগুলো থেকে মাঝে মাঝে স্লোগানও শোনা যাচ্ছে।

 

কর্মীরা জানিয়েছেন, তারা সাত দফা দাবির পক্ষে অবস্থান জানাতে ও শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে এসেছেন।

জানা গেছে, এই মহাসমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকদের আনতে প্রায় ১০ হাজার বাস ভাড়া করেছে জামায়াত। এসব বাস শুক্রবার রাত থেকেই নির্ধারিত স্থানে এসে থামছে, যেখান থেকে অনেকেই হেঁটে সোহরাওয়ার্দীতে যাচ্ছেন।

 

এছাড়া, সদরঘাটে সকাল থেকে ৩০টি লঞ্চ ভিড়েছে, যেগুলোতে কর্মীরা এসে বাস বা পায়ে হেঁটে সমাবেশস্থলে যাচ্ছেন। রেলপথেও কর্মীরা আসছেন—এই উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ে জামায়াতকে চার জোড়া ট্রেন বরাদ্দ দিয়েছে।

সমাবেশ নির্বিঘ্ন করতে দলটির পক্ষ থেকে ছয় হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। পাশাপাশি রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।