ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

নওগাঁ সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ৯ জনকে ঠেকালো বিজিবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ১০:৩১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ১০:৩১:৪৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
নওগাঁ সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ৯ জনকে ঠেকালো বিজিবি ছবি: সংগৃহীত

নওগাঁ সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে। সাম্প্রতিক সময়ে একই সীমান্তে একাধিকবার এমন ঘটনা ঘটায় বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
 

বুধবার (২৪ জুন) ভোররাতে জেলার পতাড়ী সীমান্তের আদাতলা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, ভোরের দিকে সীমান্তের ৪৪ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাদের আটক করে শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য করে। পরবর্তীতে জানা যায়, তারা ভারতের বাংলা ভাষাভাষী নাগরিক এবং বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল।
 

আটক ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছেন এবং পুরো এলাকা বিজিবির কড়া নজরদারিতে রয়েছে।
 

এর আগে, গত ৫ জুন একই সীমান্তের কলমু ডাঙ্গা এলাকায় ১৭ জনকে পুশইনের চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিহত করে এবং তাদের ফেরত পাঠানো হয়। সীমান্তে পুনরাবৃত্ত এমন ঘটনার কারণে নিরাপত্তা ও মানবিক ইস্যু নিয়ে আলোচনা জোরদার হয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।