ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

জামায়াতের বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ের ব্যাখ্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৮:২৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৮:২৮:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
জামায়াতের বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ের ব্যাখ্যা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য দলটির আবেদনের ভিত্তিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা গেছে।
এ পরিস্থিতিতে রেলওয়ের অবস্থান স্পষ্ট করতে শুক্রবার (১৮ জুলাই) একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। বিবৃতিটি রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরে প্রকাশিত হয়।
 
বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এটি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে এমনভাবে প্রচারণা চালানো হচ্ছে, যা পক্ষপাতমূলক এবং পূর্ববর্তী নজির সম্পর্কে অজ্ঞতার পরিচয়।
 
রেলওয়ে স্পষ্ট করে জানিয়েছে, রাজনৈতিক দলের জনসমাবেশ বা বড় কর্মসূচির ক্ষেত্রে অতীতেও বিভিন্ন দলের আবেদনের ভিত্তিতে নির্ধারিত ভাড়ার বিনিময়ে বিশেষ ট্রেন পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে। এটি রেলওয়ের নিয়মিত এবং স্বাভাবিক বাণিজ্যিক প্রক্রিয়ার অংশ।
 
রেলওয়ের ব্যাখ্যায় বলা হয়, বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি না দিলে একই দিনে যাত্রীচাপ বেড়ে নিয়মিত ট্রেনে টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। এতে অনেক যাত্রী, বিশেষ করে সমাবেশগামী দলীয় কর্মীরা, টিকিট না পেয়ে বিনা টিকিটে ভ্রমণ করেন—যার ফলে রেলওয়ের রাজস্ব ক্ষতির পাশাপাশি যাত্রীসেবায় বিশৃঙ্খলা দেখা দেয়। বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে নির্ধারিত ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করা গেলে একদিকে রাজস্ব আয় নিশ্চিত হয়, অন্যদিকে অন্যান্য ট্রেনের সাধারণ যাত্রীদের ভোগান্তিও হ্রাস পায়।
 
রেলওয়ে জানিয়েছে, চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনায় সাপ্তাহিক ছুটির দিন অলস পড়ে থাকা ট্রেন রেক ব্যবহৃত হবে। যেহেতু শনিবার সাপ্তাহিক ছুটি, তাই যাত্রীর স্বাভাবিক চাহিদা তুলনামূলকভাবে কম থাকে এবং এই বিশেষ ট্রেন পরিচালনায় কোনো নিয়মিত ট্রেনের যাত্রায় বিঘ্ন ঘটবে না। অর্থাৎ, সাধারণ যাত্রীরা এতে কোনো ধরনের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হবেন না।
 
এ ছাড়া, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রক্রিয়াটি অনুসরণ করে প্রায় ৩২ লাখ টাকা অগ্রিম ভাড়া পরিশোধ করা হয়েছে, যা রেলওয়ের রাজস্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। রেলওয়ে স্পষ্টভাবে জানায়, এটি একটি বাণিজ্যিক সিদ্ধান্ত, এর সঙ্গে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব বা দলীয় রাজনীতির সম্পর্ক নেই।
 
বিবৃতির শেষাংশে বাংলাদেশ রেলওয়ে জানায়, পূর্বের নিয়ম অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দল একইভাবে আবেদন করলে তা প্রক্রিয়াগতভাবে বিবেচনা করা হবে। বিভ্রান্তিমূলক প্রচারণা বা অপপ্রচারের কোনো সুযোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।