ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ

ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ১০:৫৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ১০:৫৪:২২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
 
তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, তারা জানতে পেরেছে যে, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির ১ নং অনুচ্ছেদ যদি পূরণ না করা হয়, তাহলে আলোচনা বন্ধ করে দেওয়া হবে।
 
ওই অনুচ্ছেদে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং লেবাননের আঞ্চলিক অখন্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাসনিমের খবরে আরও বলা হয়, “চুক্তির ১ অনুচ্ছেদ বাস্তবায়ন করা না হলে আলোচনা একেবারেই নিরর্থক।”
 
যুক্তরাষ্ট্র ও ইরান গত বৃহস্পতিবার সমঝোতা চুক্তি সইয়ের পর ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি করার জন্য সুইজারল্যান্ডে রবিবার প্রথম দফা আলোচনায় বসেছেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনধিরা।
 
মধ্যস্থতাকারী হিসাবে আলোচনায় যোগ দিয়েছে পাকিস্তান এবং কাতারও। বৈঠক শুরুর ঠিক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লেবানন নিয়ে ইরান নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল।পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরনা বার্তা সংস্থার শেয়ার করা এক ভিডিওতে বলেছিলেন, ইহুদি রাষ্ট্র (ইসরায়েল) লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। রোববারের বৈঠকে এটি হবে মূল আলোচ্য বিষয়।
 
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটছে।
 
এর মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কিন্তু তারপরও লেবাননে বন্ধ হয়নি ইসরায়েলের হামলা।
 
ইসরায়েলি কর্মকর্তারা উল্টো বলেছেন, লেবাননের হুমকি মোকবেলায় ইসরায়েলি সেনারা স্বাধীনভাবেই পদক্ষেপ নেবে। তবে ইরান লেবাননে লড়াই বন্ধের দাবিতেই অনড় রয়েছে।
 
তারা এর আগে বলেছে, লেবাননে লড়াই না থামা এবং জব্দ সম্পদ ছাড় না পাওয়া পর্যন্ত ইরান পরবর্তী দফা শান্তি আলোচনায় অংশ নেবে না এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা করবে না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।