ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ

ইরান সংকট প্রশমনের আশায় ভর্তুকিযুক্ত ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ১০:৩৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ১০:৩৬:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ইরান সংকট প্রশমনের আশায় ভর্তুকিযুক্ত ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত
 

ইরানকে ঘিরে চলমান সংঘাত অবসানের আলোচনায় অগ্রগতি হওয়ায় আগামী মাস থেকে ভর্তুকিযুক্ত ডিজেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রোববার (২১ জুন) স্থানীয় সংবাদপত্র দ্য স্টারকে দেওয়া বক্তব্যে এই ঘোষণা দেন।
 

আনোয়ার বলেন, লক্ষ্যভিত্তিক ভর্তুকিযুক্ত ডিজেল কর্মসূচির উদ্দেশ্য দাম বাড়ানো নয়, বরং কমানো — যদিও বর্তমান পরিস্থিতি এখনও অনিশ্চিত। তিনি জানান, আলোচনার বড় অংশের সমন্বয়কারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে জানিয়েছেন, এবার তিনি আত্মবিশ্বাসী যে মধ্যপ্রাচ্যের সংকট প্রশমিত করা সম্ভব হবে, যা ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে। আনোয়ারের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারের দামের ওপর চাপ কমবে, যা মালয়েশিয়ার জন্য ইতিবাচক হবে।
 

এদিকে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের আলোচনার পর তেলের বাজারে স্বস্তি ফিরেছে। ইরান জানিয়েছে, তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিলতার নিশ্চয়তা পেয়েছে তারা। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কা কমে যাওয়ায় সোমবার (২২ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।