ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

মেহেরপুর ও লালমনিরহাট সীমান্তে ফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০১:৪২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০১:৪২:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
মেহেরপুর ও লালমনিরহাট সীমান্তে ফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ছবি সংগৃহীত

বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের চেষ্টা অব্যাহত রয়েছে। শুক্রবার (১৯ জুন) মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে মোট সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত পদক্ষেপ নেওয়ায় দুই স্থানেই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির অধীন খালপাড়া সীমান্ত এলাকায় চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। সীমান্তের শূন্যরেখার কাছে অপরিচিত চারজনকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বিজিবিকে অবহিত করেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিরোধ করে। বর্তমানে ওই চারজন শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থেকে অনুপ্রবেশ ঠেকাতে সহযোগিতা করছেন।

অন্যদিকে, একই দিনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্ত দিয়েও তিনজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। তবে সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যদের কড়া অবস্থানের কারণে সেই প্রচেষ্টাও সফল হয়নি।

সাম্প্রতিক সময়ে সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশইনের অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। এ অবস্থায় সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে সতর্ক রয়েছে বিজিবি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।