ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া

হরমুজ প্রণালি খুলবে ইরান, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় আশা দেখছেন শেহবাজ শরিফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১২:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১২:০৫:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৬ বার পঠিত
হরমুজ প্রণালি খুলবে ইরান, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় আশা দেখছেন শেহবাজ শরিফ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ইরান শিগগিরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তিনি এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
 

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান, এই চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে কাতারের সহযোগিতায় সুইজারল্যান্ডে একটি আনুষ্ঠানিক আয়োজন করা হবে, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলো অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
 

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজ নিজ দেশের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ট্রাম্প জানান, চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি ফ্রান্সের ভার্সাইয়ে স্বাক্ষরিত হয়েছে।
 

ইরানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে, দুই দেশের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে, যা পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। ফলে এটি খুলে দেওয়া হলে বৈশ্বিক বাণিজ্য ও তেল সরবরাহে ইতিবাচক প্রভাব পড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।