ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রংপুরে এএসআই নিয়োগে জাল প্রবেশপত্র চক্রের ৪ সদস্য গ্রেফতার ফার্মগেটে বোমাতঙ্ক: গুজবে কান না দেওয়ার আহ্বান ডেমপির গ্যাসের দাম বাড়ছে না, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় পিটিয়ে হত্যার পর লাশ ঘরে ফে সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী আসছে বাংলাদেশে পুলিশের যানবাহনে হামলার শঙ্কা: দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৫ বছর পর ১০০ টাকার বকেয়া শোধ, সততার অনন্য নজির ব্রাহ্মণবাড়িয়ায় সুয়েজ খাল ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে তেল সরবরাহে বাড়ছে অনিশ্চয়তা পরিদর্শনে নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রী ক্যান্সারের ব্যাক্তিগতকৃত প্রথম ভ্যাকসিনের প্রাথমিক ফল অত্যন্ত ইতিবাচক জাপানে ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৩৪, বাড়ছে হতাহতের শঙ্কা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৮৩৫ এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সিলেটে প্রক্সি আসামি দাঁড় করিয়ে জামিন, কারাগারে আইনজীবী হুমায়ুন কবির চিনির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে গ্যাস সরবরাহ ব্যাহত বাংলাদেশের দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা বিমান ও হেলিকপ্টারের এভিয়েশন জেট ফুয়েলে ভেজাল: উড্ডয়নে ঝুঁকি

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১০:২২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১০:২২:৫০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছেন।
 
গতকাল বুধবার রাতে (স্থানীয় সময়) ফ্রান্সের ঐতিহাসিক প্যালেস অব ভার্সাই-এ নৈশভোজের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় পক্ষই জানিয়েছে, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে।
 
মার্কিন কর্মকর্তারা বলছেন, সমঝোতা স্মারকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন না করার প্রতিশ্রুতি, বিভিন্ন রণাঙ্গনে সংঘাত বন্ধ করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী ফের উন্মুক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে।
 
জানা গেছে, চুক্তিটি সই হয়েছে ডিজিটাল বা ইলেকট্রনিক পদ্ধতিতে। এ বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে সুইজারল্যান্ডে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা চলছে।
 
এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসের ভার্সাই প্রাসাদে ট্রাম্পের সমঝোতা স্মারক স্বাক্ষরের একটি ভিডিও প্রকাশ করেছেন। সামাজিকমাধ্যমে এক্স-এ তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতে ভার্সাইতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে স্বাক্ষর করেছেন’।
 
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তিতে স্বাক্ষরের একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিজের এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরসংবলিত নথির পৃষ্ঠা হাতে তুলে ধরতে দেখা যায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।