ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় টিউবওয়েল নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হামলায় প্রাণ গেল বড় ভাইয়ের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৯:১৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৯:১৭:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
কুমিল্লায় টিউবওয়েল নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হামলায় প্রাণ গেল বড় ভাইয়ের ছবি সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় মো. ইসমাইল মানিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। টিউবওয়েল ব্যবহারের বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে শুরু হওয়া কথাকাটাকাটি একপর্যায়ে সহিংস ঘটনায় রূপ নেয় বলে জানিয়েছে পুলিশ।
 

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কেশবপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল মানিক স্থানীয় বাসিন্দা ছিলেন।
 

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বাড়ির টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে ইসমাইল মানিক ও তার ছোট ভাই রাজিব ইসলাম সাগরের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে উত্তেজনার একপর্যায়ে রাজিব কোদাল দিয়ে ইসমাইল মানিকের গলায় আঘাত করেন।
 

গুরুতর আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ঘটনার পর অভিযুক্ত রাজিব ইসলাম সাগর এলাকা ছেড়ে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।