ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১০:৩৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১০:৩৬:৪৩ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ চার আসামি গ্রেপ্তার
খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উঠেছে। গত বুধবার রাতে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পরপরই বুধবার দিবাগত রাত ৩টার দিকে চারজনকে আটক করেছে পুলিশ।
 
আটককৃত চারজন আসামি হলো খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)। এছাড়া আরো দুই আসামি মো. মুনির ইসলাম (২৯) ও মো. সোহেল ইসলাম (২৩) বর্তমান পলাতক রয়েছে। ভুক্তভোগী বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্কুল শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর পরিবারের জিজ্ঞাসায় স্কুল শিক্ষার্থী ঘটনাটি জানায়।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই গভীর রাতে ছয়জন যুবক জোরপূর্বক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ করে। শিক্ষার্থীর পরিবারের লোকজন জানায়, সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে মেয়েটি প্রথমে কিছু প্রকাশ করেনি। কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ১২ জুলাই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসার পর জ্ঞান ফিরলে ঘটনাটি মেয়েটি পরিবারকে জানায়। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, শিক্ষার্থীর অবস্থা গুরুতর এবং মানসিক ভাবে বিপর্যস্ত। তাকে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
খাগড়াছড়ি পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, মামলা হওয়ার পরপরই আমরা ৪ ধর্ষককে গ্রেপ্তার করেছি। বাকি দুই জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার কিশোরী এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খাগড়াছড়িতে ধর্ষণের শিকার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষে জেলা বিএনপির নেতৃবৃন্দ সদর হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর খোঁজ–খবর নেন ও তার পরিবারের হাতে এক লাখ টাকা তুলে দেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দ ঘটনার নিন্দা ও সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দোষীদের বিচারে ঐ শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অপরদিকে খাগড়াছড়িতে তরুণীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থী খাগড়াছড়ি ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই ঘটনায় বিকেলে সূর্যশিখা ক্লাবের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি জেসলেন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপির সদর থানার সভাপতি সুশান্ত ত্রিপুরা, সাধারণ শিক্ষার্থী রোনাল ত্রিপুরা, যুব সমিতির সভাপতি ডালিম ত্রিপুরা, পিসিপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মনতোষ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।