দেশে অপরাধের মাত্রা কমছে না: ধর্ম উপদেষ্টা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৮:৪৭:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৮:৪৭:১৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে অপরাধের মাত্রা কমছে না, বরং এত অপরাধ প্রবণতা পৃথিবীর আর কোথাও নেই। তিনি জানান, সবখানে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে এবং ইসলামিক ফাউন্ডেশনে শৃঙ্খলা ফিরে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
শুক্রবার (১৮ জুলাই) খুলনায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকসহ সামাজিক সমস্যা নিরসনে ইমাম-ওলামাদের ভূমিকা।
ধর্ম উপদেষ্টা বলেন, সকল মসজিদের সভাপতি হবেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা এবং ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারের নির্ধারিত নীতিমালার আওতায় হতে হবে। একইসঙ্গে তিনি ইমামদের জনবান্ধব বিষয়ে কথা বলার আহ্বান জানান।
সম্মেলন শেষে নগরীর নূরনগরে অবস্থিত মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. সালাম খান, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।