ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

১৮ জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস: মুগ্ধ ও ফাইয়াজকে হারানোর এক বছর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:৫৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:৫৮:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
১৮ জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস: মুগ্ধ ও ফাইয়াজকে হারানোর এক বছর ছবি: সংগৃহীত
২০২৪ সালের ১৮ জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রথম দিনেই রাজধানী ঢাকার রাজপথ উত্তাল হয়ে ওঠে। সেই দিন শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ে সংঘাত। উত্তরা আজমপুরে সন্ধ্যার ঠিক আগে ক্লান্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে পানি বিলিয়ে যাচ্ছিলেন তরুণ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তাঁর কণ্ঠে তখন ছিল মানবিক আহ্বান—“পানি লাগবে কারো, পানি!”
 
কিন্তু দায়িত্বশীল সেই তরুণের জীবন মুহূর্তেই থেমে যায় একটি গুলিতে। রক্তে ভেসে যায় রাস্তা, থেমে যায় তার স্বপ্ন ও ভবিষ্যৎ। বন্ধুদের বহু চেষ্টার পরও সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি তাকে।
 
এক বছর পেরিয়ে গেছে। উত্তরা ১২ নম্বর সেক্টরে মুগ্ধর বাড়ি আজও স্মরণ করিয়ে দেয় তাঁর অনুপস্থিতি। বইয়ের তাক, তার বিছানা, দেয়ালের ছবি—সবই নিঃশব্দ সাক্ষী।
 
ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত বলেন, “আমাদের একটাই দাবি ছিল, ন্যায্য বিচার। সেই সময় আমাদের কাছে ব্ল্যাংক চেকও আনা হয়েছিল, যা আমরা প্রত্যাখ্যান করেছি।”
 
বাবা মীর মোস্তাফিজুর রহমান জানান, “সরকার চেষ্টা করছে, কিন্তু আগে যারা দায়িত্বে ছিলেন তারা যদি আন্তরিক না হন, তাহলে সঠিক বিচার আমরা পাবো না।”
 
এই একই দিনে, আরেক তরুণ প্রাণ—ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ—নিজের স্বপ্ন, পরিবার ও দেশকে ছেড়ে চলে যান চিরদিনের জন্য। তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে দেশে ফিরে আসা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
 
সেদিন আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে ফাইয়াজ গুলিবিদ্ধ হন। অ্যাম্বুলেন্সে শুয়ে বন্ধুর দিকে তাকিয়ে তিনি চিরতরে চোখ বন্ধ করেন।
 
তার বাবা শহীদুল ইসলাম দীপন বলেন, “ফাইয়াজ শান্ত, মেধাবী ছেলে ছিল। কখনো ভাবিনি সে নেতৃত্ব দেবে। এখন চুপচাপ বসে কাঁদি। আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি।”
 
১৮ জুলাই তাই শুধু একটি দিন নয়, এটি মুগ্ধ ও ফাইয়াজসহ অন্য শহিদদের স্মরণে একটি রক্তাক্ত অধ্যায়—যা আজও বিচার ও জবাবদিহির অপেক্ষায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।