ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বাসে ইয়াবা পাচারের সময় যুবক আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বাসে ইয়াবা পাচারের সময় যুবক আটক ছবি সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাকায় যাত্রীবাহী বাসে করে ইয়াবা পাচারের অভিযোগে মো. সফিজ উদ্দিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

রোববার (২৪ মে) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিচালিত এক অভিযানে তাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
 

গ্রেফতার সফিজ উদ্দিন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ৯ ডাংগি পাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
 

পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী অংশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনার সময় সফিজ উদ্দিনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার প্যান্টের পকেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার (২৫ মে) সকালে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
 

সাম্প্রতিক সময়ে মহাসড়ক ব্যবহার করে মাদক পাচারের ঘটনা বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি ও তল্লাশি জোরদার করেছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।