ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
প্রেস রিলিজ

আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মাওলানা রেজাউল করিম আবরার-এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত জঙ্গি মামলার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাঙ্গালী মুসলিম যুবসংঘ-এর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১০:০৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:০৩:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মাওলানা রেজাউল করিম আবরার-এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত জঙ্গি মামলার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাঙ্গালী মুসলিম যুবসংঘ-এর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয় বাঙালী মুসলিম যুব সংঘ
আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মাওলানা রেজাউল করিম আবরার-এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত জঙ্গি মামলার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাঙ্গালী মুসলিম যুবসংঘ-এর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
 
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সংগঠক ওয়াইসুল জুলকারনাইন, মাহফুজ সাদ্দাম, আব্দুল ইউসুফ, মাহমুদ আব্দুল্লাহ সহ আরও অনেক নেতৃবৃন্দ ও সংগঠনের দায়িত্বশীল সদস্যবৃন্দ।
 
বক্তারা বলেন,
 
“দেশের নিরপরাধ ও ইসলামপন্থী যুবকদের জঙ্গি তকমা দিয়ে বারবার হয়রানি করা হচ্ছে। এটি একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ। আমরা এই ধরনের মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
 
বাঙ্গালী মুসলিম যুবসংঘ দৃঢ়ভাবে বিশ্বাস করে—আদর্শবাদী ও শান্তিপ্রিয় ইসলামপন্থীদের বিরুদ্ধে জঙ্গি তকমা দিয়ে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার কখনোই দেশের শান্তি ও স্থিতিশীলতার পথ রচনা করতে পারে না।
 
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যদি অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তবে সামনে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
 
যোগাযোগ:
প্রচার ও মিডিয়া বিভাগ
www.facebook.com/BMYAbd
[bmyabd.blogar.com]

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।