ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

৫৪ বছর পর ফিরলেন নিখোঁজ জেলে, হাতিয়ায় চাঞ্চল্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৮:০৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৮:০৮:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
৫৪ বছর পর ফিরলেন নিখোঁজ জেলে, হাতিয়ায় চাঞ্চল্য সংগৃহীত ছবি
 

৫৪ বছর আগে সাগরে ট্রলারডুবির পর নিখোঁজ হওয়া এক জেলে হঠাৎ নিজের বাড়িতে ফিরে আসায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবার যাকে মৃত ভেবে বহু আগেই মেনে নিয়েছিল, সেই ছৈয়দ আহাম্মদ (৮৩) গত মঙ্গলবার (৫ মে) হাতিয়া পৌরসভার পাঁচবিঘা গ্রামের নিজ বাড়িতে উপস্থিত হন।
 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় পাঁচ দশক আগে কুতুবদিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হন ছৈয়দ আহাম্মদ। দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে পরিবার ধরে নেয় তিনি আর বেঁচে নেই। পরিবারের দাবি, দুর্ঘটনার পর কোনোভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান তিনি এবং দীর্ঘ সময় বিভিন্ন এলাকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কাটান। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় ছিনতাইয়ের শিকার হলে বিএসএফ তাকে উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
 

বাড়িতে ফিরে নিজের পরিচয় দিলে প্রথমে অনেকে বিস্মিত হন। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় বয়োজ্যেষ্ঠরা তাকে শনাক্ত করলে উৎসুক মানুষের ভিড় জমে যায় বাড়িতে। তবে দীর্ঘ প্রতীক্ষার এই পুনর্মিলন দ্রুতই জটিলতায় রূপ নেয়। ছৈয়দ আহাম্মদের ছেলে আকরাম (৫৩) শুক্রবার হাতিয়া থানায় সাধারণ ডায়েরি করেন এই অভিযোগে যে, কয়েকজন ব্যক্তি তাঁর বাবাকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন এবং পারিবারিক সম্পদ নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন জানান, বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।