ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ

পাটুরিয়ায় কালবৈশাখীর তাণ্ডব: পদ্মায় ডুবল দুই ভুট্টাবাহী ট্রলার, দেড় ঘণ্টা বন্ধ ফেরি চলাচল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:৩৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:৩৯:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
পাটুরিয়ায় কালবৈশাখীর তাণ্ডব: পদ্মায় ডুবল দুই ভুট্টাবাহী ট্রলার, দেড় ঘণ্টা বন্ধ ফেরি চলাচল সংগৃহীত ছবি
 

কালবৈশাখী ঝড়ের আঘাতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে গেছে ভুট্টাবোঝাই দুটি ট্রলার। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে পাটুরিয়া ঘাটের ৩ নম্বর জেটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলার দুটি ঘাটের পাশে রশি দিয়ে বাঁধা ছিল। হঠাৎ কালবৈশাখীর তীব্র ঝড় শুরু হলে পদ্মায় তীব্র ঢেউ ও প্রবল স্রোত তৈরি হয়। ঝড়ের তোড়ে ট্রলারের বাঁধন ছিঁড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই নৌযান দুটি নদীগর্ভে তলিয়ে যায়। একজন ট্রলার মালিক নিজের নৌযান রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে মরিয়া চেষ্টা চালান এবং এক পর্যায়ে নদীতে পড়ে যান। তবে স্থানীয়রা টর্চলাইট ও মোবাইলের আলোয় খোঁজাখুঁজি করলে তিনি সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
 

পাটুরিয়া নৌ-থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, ডুবে যাওয়া ট্রলার থেকে ভুট্টা আনলোড করার কাজ চলছে এবং মালামাল তোলা শেষ হলে প্রশিক্ষিত ডুবুরিদের সহায়তায় ট্রলার দুটি উদ্ধার করা হবে। রাতেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুর্যোগের রাতে কয়েকটি সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের ঘটনাস্থলে অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
 

এদিকে ঝড়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়, যার ফলে উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা সুব্রত পলাশ রায় নৌযান চালকদের বৈরী আবহাওয়ায়, বিশেষত রাতের বেলায় অপ্রয়োজনে নদীপথে চলাচল না করার পরামর্শ দেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।