ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ

চট্টগ্রামের এসপি পদে যোগ দিলেন মাসুদ আলম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৬:২১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৬:২১:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
চট্টগ্রামের এসপি পদে যোগ দিলেন মাসুদ আলম চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসুদ আলম। প্রশাসনিক বদলির অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মাসুদ আলম। গতকাল বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে তাঁকে সম্মানসূচক গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে শুভেচ্ছা জানান।
 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা। এর আগে মো. মাসুদ আলম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। খবর বাংলানিউজের।
 
 
পুলিশ কর্মকর্তারা জানান, তিনি পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানান। তিনি চট্টগ্রামের নাগরিকদের সহযোগিতা কামনা করেন। পরে তিনি জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় সব থানার ওসি, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) ও কোর্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মো. মাসুদ আলম বলেন, সমন্বিতভাবে কাজের মাধ্যমে জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। ‘টিম চট্টগ্রাম’ হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশনা দেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।