ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

মাঠ থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের উদ্যোগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০২:৪৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০২:৪৬:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
মাঠ থেকে পর্যায়ক্রমে  সেনা প্রত্যাহারের উদ্যোগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংগৃহীত ছবি
 

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় মাঠ পর্যায়ে মোতায়েন থাকা সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 

সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে আয়োজিত ওই ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এখন নির্বাচিত ও রাজনৈতিক সরকার দায়িত্বে রয়েছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমও আগের তুলনায় অনেক সক্রিয় হয়েছে। এ পরিস্থিতিতে দীর্ঘ মেয়াদে মাঠ পর্যায়ে সশস্ত্র বাহিনীর উপস্থিতি আর প্রয়োজনীয় নয় বলে তিনি মন্তব্য করেন। তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট প্রক্রিয়া ও সময়সীমা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
 

এদিকে সিলেট অঞ্চলে পাথর উত্তোলন ইস্যুতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সিলেট ও সুনামগঞ্জসহ ওই অঞ্চলে পরিবেশসম্মতভাবে পাথর উত্তোলন ও সংরক্ষণ নিশ্চিত করতে সিলেট বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কোন এলাকা থেকে, কতটা গভীর পর্যন্ত এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে — পরিবেশ রক্ষার বিষয়টি মাথায় রেখে এ সংক্রান্ত সার্বিক সিদ্ধান্ত নেবে ওই কমিটি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।