ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

পদত্যাগ করবেন না মমতা: পশ্চিমবঙ্গে ঘনীভূত হচ্ছে সাংবিধানিক সংকট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০১:৩৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০১:৩৮:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
পদত্যাগ করবেন না মমতা: পশ্চিমবঙ্গে ঘনীভূত হচ্ছে সাংবিধানিক সংকট ছবি: সংগৃহীত
মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবে না বলে আবারও জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার (৬ মে) নিজ দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে তিনি বলেন, “আমি পদত্যাগ করব না। আমাকে বরখাস্ত করা হোক। আমি চাই এ দিনটি কালো দিন হোক।”

গত ২৯ এপ্রিল নির্বাচনের পর থেকে বিজেপি যে সহিংসতা করেছে সেগুলোর বিচারের জন্য আদালতের দারস্থ হওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

গত ৪ মে ফলাফল প্রকাশের পরই মমতা জানান তিনি পদত্যাগ করবেন না। তার দাবি, বিজেপি নির্বাচনে কারচুপি করে জিতেছে।

সাধারণত নির্বাচনের পর মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় তারা সরকার গঠন করে এবং ওই দলের প্রধান মুখ্যমন্ত্রী হন। কিন্তু মমতা পদত্যাগ না করায় সাংবিধানিক সমস্যা তৈরি হয়েছে। এখন তাকে হয় তাকে বরখাস্ত করা হবে। নয়ত রাষ্ট্রপতির শাসন জারি করা হবে।

এদিকে বিধানসভা নির্বাচন শেষে সেখানে ব্যাপক সহিংসতা শুরু করে বিজেপির সমর্থকরা। তারা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িঘর ও অফিসে আগুন দিয়েছে। কলকাতার নিউমার্কেট এলাকায় গিয়ে কয়েকটি মাংসের দোকানেও হামলা চালিয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

তবে পশ্চিমবঙ্গ বিজেপি এক বিবৃতিতে দাবি করেছে, তাদের নেতাকর্মীরা কোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িত নয়। দলটি বলেছে, তৃণমূলের কর্মীরা বিজেপি সেজে এসব হামলা করছে।

বিবৃতিতে তারা বলেছে, “আমাদের নজরে এসেছে যে, তৃণমূলের তথাকথিত ‘গুন্ডাবাহিনী’র সদস্যরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিজেপি কর্মীর ছদ্মবেশ ধারণের চেষ্টা করছে।”

“আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, বিজেপি এই ধরনের প্রতারণা সহ্য করবে না। ছদ্মবেশ ধারণ, ভয়ভীতি প্রদর্শন বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা এসবে জড়াবে তাদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। এই সব অপরাধী চক্রের বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে।”

সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।