ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের

ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসভবনে ফের হামলা-ভাঙচুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৮:১২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৮:১২:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসভবনে ফের হামলা-ভাঙচুর ছবি সংগৃহীত

ঝালকাঠি শহরের রোনালস সড়কে অবস্থিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কারাবন্দি নেতা আমির হোসেন আমুর বাসভবনে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) দুপুরে একদল আন্দোলনকারী ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন নেতাকর্মী বাসভবনের প্রধান ফটকে স্থাপিত টিনের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়।
 

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলে প্রথম দফায় ওই বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ভবনের ভেতর থেকে নগদ অর্থ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনের আশপাশে ময়লা-আবর্জনা ফেলা হতো। সম্প্রতি অজ্ঞাত ব্যক্তিরা ভবনের মূল ফটক টিনের বেড়া দিয়ে ঘিরে দিলে তা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর জের ধরে বুধবার আবারও ভাঙচুরের ঘটনা ঘটে।
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক আল তৌফিক লিখন বলেন, ভবনটি অতীত রাজনৈতিক ঘটনার একটি প্রতীক হিসেবে রাখা হবে এবং এটি সংরক্ষণ বা পুনর্নির্মাণের যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে।
 

এদিকে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন ফৈরদৌস ইফতি বলেন, ভবনটি স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে এবং সেখানে কোনো ধরনের সংস্কারকাজ করতে দেওয়া হবে না।
 

এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।