ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের

নওগাঁয় পৃথক বজ্রপাতে দুই কৃষকসহ নিহত ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৮:০৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৮:০৩:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
নওগাঁয় পৃথক বজ্রপাতে দুই কৃষকসহ নিহত ৩ ছবি সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে কৃষিকাজের সময় এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, উপজেলার হাজিনগর ইউনিয়নে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তি খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা হলেও তাৎক্ষণিকভাবে তার পূর্ণ পরিচয় জানা যায়নি।
 

একই উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তোলার সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামে আরও একজন নিহত হন।
 

অন্যদিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান কৃষক দিলিপ চন্দ্র বর্মন। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
 

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় বজ্রপাতের ঘটনাও বাড়ছে। বিশেষজ্ঞরা খোলা মাঠে কাজ করার সময় আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।