ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

বিদ্যুতের খুঁটি ভেঙে অটোরিকশায় পড়ে শিক্ষিকা নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৩:০৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৩:০৪:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
বিদ্যুতের খুঁটি ভেঙে অটোরিকশায় পড়ে শিক্ষিকা নিহত সংগৃহীত ছবি
 

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কে পড়ে অটোরিকশায় আঘাত লেগে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) বিকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিমুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
 

নিহত শিক্ষিকার নাম শিউলি বেগম (৪৫)। তিনি তুমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দুই সন্তানের জননী ছিলেন। আহতরা হলেন বক্তারপুর এলাকার তন্ময় (১৬) ও তুমুলিয়া মিশন এলাকার পূজা রানী দেবনাথ (২০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 

পুলিশ জানায়, বিকালে শিমুলিয়া এলাকায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশন-সংলগ্ন সিমেন্টের খুঁটি হঠাৎ ভেঙে সড়কে পড়ে। বৈদ্যুতিক তারের টানে একে একে আরও ১৩ থেকে ১৪টি খুঁটি পড়ে যায়। সড়কজুড়ে বিদ্যুতের তার ছড়িয়ে শর্ট সার্কিট হয়ে বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একটি অটোরিকশার ওপর খুঁটি আছড়ে পড়লে যাত্রীরা গুরুতর আহত হন।
 

বিদ্যুৎ বিভাগের সূত্র জানিয়েছে, খুঁটি স্থাপনে একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। পল্লী বিদ্যুতের বিধি অনুযায়ী, ৫০-৬০ ফুট লম্বা খুঁটির এক-ষষ্ঠাংশ মাটির নিচে পোঁতার কথা থাকলেও এগুলো মাত্র ৩ থেকে ৪ ফুট গভীরে স্থাপন করা হয়েছিল। স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও একই এলাকায় একযোগে অন্তত ১০টি খুঁটি হেলে পড়েছিল, তবে সে সময় কোনো হতাহত হয়নি। দুর্ঘটনায় অন্তত তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানিয়েছে, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।