ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

ফেসবুকে কমছে ফটোকার্ডের আয়: বিপাকে কনটেন্ট ক্রিয়েটররা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ১১:৩৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ১১:৩৬:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
ফেসবুকে কমছে ফটোকার্ডের আয়: বিপাকে কনটেন্ট ক্রিয়েটররা ছবি: সংগৃহীত
ফেসবুক (মেটা) থেকে আয় করার অন্যতম জনপ্রিয় মাধ্যম ফটোকার্ড ও ইমেজ-ভিত্তিক কনটেন্টের আয় কমে যাবে। আগে যেখানে ফটোকার্ডে ভালো রিচ থাকলে বিজ্ঞাপন থেকে নিয়মিত আয় পাওয়া যেত, এখন সেই আয় অনেকটাই হ্রাস পাবে।

সংশ্লিষ্টরা বলছেন, ফেসবুকের নতুন মনিটাইজেশন নীতিমালা ও অ্যালগরিদম পরিবর্তনের কারণে ফটোকার্ডের রিচ ও বিজ্ঞাপন প্রদর্শন কমে গেছে। ফলে একই পরিমাণ ভিউ ও এনগেজমেন্ট থাকলেও আগের মতো আয় হবে না।

ডিজিটাল কনটেন্ট বিশেষজ্ঞদের মতে, ফেসবুক এখন ভিডিও—বিশেষ করে রিলস ও শর্ট ভিডিও কনটেন্টকে বেশি প্রাধান্য দিচ্ছে। এতে করে ফটোকার্ড বা ইমেজ পোস্টগুলোর মনিটাইজেশন সুযোগ ধীরে ধীরে সীমিত হয়ে আসছে।  অনেক ক্রিয়েটর জানিয়েছেন, কিছু ক্ষেত্রে ফটোকার্ড পোস্টে বিজ্ঞাপন ইমপ্রেশন কমে যাওয়ায় আয় কমে গেছে। বিশেষ করে নিউজ পেজ, বিনোদন পেজ এবং ভাইরাল কনটেন্ট পেজগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের মনিটাইজেশন সিস্টেম একক কাঠামোর (Content Monetization System) আওতায় আনার পর আয় বণ্টনের ধরনও পরিবর্তন হয়েছে। এর ফলে ফটোকার্ড নির্ভর পেজগুলো তুলনামূলকভাবে পিছিয়ে পড়ছে।

তবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্রিয়েটরদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করছে এবং সময়ের সঙ্গে সঙ্গে মনিটাইজেশন নীতিমালা আরও উন্নত করা হবে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে শুধু ফটোকার্ডের ওপর নির্ভর না করে ভিডিও, রিলস এবং মাল্টি-প্ল্যাটফর্ম কনটেন্টে ঝুঁকতে হবে, না হলে আয় আরও কমে যেতে পারে। সব মিলিয়ে ফেসবুকের এই পরিবর্তন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ফটোকার্ডের মাধ্যমে আয়ের ওপর নির্ভর করছিলেন।


সূত্র: মেটা নীতিমালা ও অ্যালগরিদম

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।