ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭২ পরিবারকে তিন কোটি টাকার চেক বিতরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ১২:০৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ১২:০৯:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭২ পরিবারকে তিন কোটি টাকার চেক বিতরণ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭২টি পরিবারের মধ্যে তিন কোটি টাকার সহায়তা বিতরণ করা হয়েছে। নিহত ও আহতদের পরিবার পেয়েছে আর্থিক সহায়তা।
চট্টগ্রাম মহানগর ও জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭২টি পরিবারের মাঝে তিন কোটি ১২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। 
 
মঙ্গলবার নগরীর নতুনপাড়াস্থ বিআরটিএ-র কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়। 
 
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নিহত ৫৪টি পরিবারকে দুই কোটি ৭০ লাখ এবং আহত ১৮টি পরিবারকে ৪২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
 
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলম বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পাশে দাঁড়ানো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মানবিক ও সামাজিক দায়িত্ব। একটি দুর্ঘটনায় যখন কোনো পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারায়, তখন তারা কেবল প্রিয়জনকেই হারায় না, বরং চরম আর্থিক ও মানসিক সংকটে নিপতিত হয়। এই সংকট তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করে। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা কেবল একটি অনুদান নয়; এটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি রাষ্ট্রের সহমর্মিতা ও দায়বদ্ধতার একটি বলিষ্ঠ প্রতিফলন।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, বিআরটিএ-র উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম, কে. এম. মাহাবুব কবির এবং সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।