ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

ওয়াশিংটনের সামনে এখন দুটি বিকল্প: ট্রাম্পকে কড়া বার্তা দিল ইরানের আইআরজিসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৩:২৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৩:২৫:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
ওয়াশিংটনের সামনে এখন দুটি বিকল্প: ট্রাম্পকে কড়া বার্তা দিল ইরানের আইআরজিসি ছবি: সংগৃহীত
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা শাখা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সামনে মাত্র দুটি বিকল্প খোলা আছে একটি বড় ধরনের সামরিক সংঘাতে জড়ানো, অথবা একটি অস্বস্তিকর সমঝোতায় পৌঁছানো।

বিবিসি ফার্সির তথ্য অনুযায়ী, আইআরজিসির এক সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে যে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। সেখানে সরাসরি উল্লেখ করা হয়, ডোনাল্ড ট্রাম্পকে এখন একটি কঠিন সামরিক পদক্ষেপ’ অথবা অপছন্দনীয় চুক্তি এই দুইয়ের মধ্যে একটি বেছে নিতে হবে।

অন্যদিকে, ট্রাম্প সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে দেওয়া শান্তি প্রস্তাব তিনি খতিয়ে দেখবেন। তবে প্রাথমিকভাবে তিনি এ প্রস্তাবকে সন্তোষজনক মনে করছেন না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া নয় দফা প্রস্তাবের জবাবে তেহরান পাল্টা ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে।আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র যেখানে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, সেখানে ইরান স্পষ্ট করে বলেছে ৩০ দিনের মধ্যে সমাধান না হলে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির চেয়ে পুরো সংঘাতের অবসানই বেশি গুরুত্বপূর্ণ।

সার্বিকভাবে, দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর বদলে শর্ত ও পাল্টা শর্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।


সূত্র: বিবিসি বাংলা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।