ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে সমুদ্রে ইরানি তেলবাহী জাহাজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ১০:৫৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ১০:৫৯:১৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে সমুদ্রে ইরানি তেলবাহী জাহাজ ছবি সংগৃহীত

মার্কিন অবরোধ উপেক্ষা করে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বহনকারী একটি ইরানি সুপার ট্যাঙ্কার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে বলে জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণ সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকম। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ইরানের ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ‘HUGE’ নামের জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজারমূল্য প্রায় ২২ কোটি ডলার।

তথ্যমতে, এক সপ্তাহেরও বেশি সময় আগে সর্বশেষ শ্রীলঙ্কার উপকূলে জাহাজটিকে শনাক্ত করা হয়। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

জানা গেছে, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণা করার দিনই জাহাজটি ইরানের জলসীমায় অবস্থান করছিল। এছাড়া, গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে যাত্রা শুরুর পর থেকেই জাহাজটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বন্ধ রেখেছে বলে দাবি করা হয়েছে।

এর আগে, ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, অন্তত ৫২টি ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ শুরুর পর ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, এই অবরোধ কার্যকর হচ্ছে এবং এর ফলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। তেল রপ্তানি ব্যাহত হওয়ায় দেশটিকে মজুত বাড়াতে হচ্ছে, যা ধারণক্ষমতা ছাড়িয়ে গেলে উৎপাদনও বাধাগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।