ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

ক্রেতা সেজে অভিযান, কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৪:৫৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৪:৫৮:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ক্রেতা সেজে অভিযান, কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক ছবি: সংগৃহীত
 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরিকল্পিত ফাঁদ পেতে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) একটি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
 

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আনোয়ার হোসেন জানান, র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে আটককৃতদের সঙ্গে যোগাযোগ করেন এবং ৫ রাউন্ড গুলির জন্য ১২ হাজার টাকায় দরদাম চূড়ান্ত করেন। পরে পূর্বপরিকল্পিত অভিযানে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা গুলিগুলো পিস্তল ও রিভলবারের। আটককৃতরা ভারতসহ বিভিন্ন স্থান থেকে গুলি সংগ্রহ করে খুচরা বাজারে বিক্রি করত বলেও জানান তিনি।
 

আটককৃতরা হলেন মো. আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী ওরফে কুরবান (২৪) এবং মো. খোকন (৫৬)। এদের মধ্যে চারজন দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার এবং একজন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকার বাসিন্দা। অভিযানে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।