ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

যুদ্ধের মধ্যে ইরানে ২১ জনের মৃত্যুদণ্ড, ৪ হাজারের বেশি গ্রেফতার: জাতিসংঘ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৪:৪০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৪:৪০:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
যুদ্ধের মধ্যে ইরানে ২১ জনের মৃত্যুদণ্ড, ৪ হাজারের বেশি গ্রেফতার: জাতিসংঘ সংগৃহীত ছবি
 

চলমান যুদ্ধ ও অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে ইরানে মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার বিষয়ক দপ্তর জানিয়েছে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৪ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে, ১০ জন বিরোধী রাজনৈতিক দলের সদস্যপদের অভিযোগে এবং বাকি ২ জন গুপ্তচরবৃত্তির অভিযোগে এই সর্বোচ্চ সাজা পেয়েছেন।
 

পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। তিনি বলেন, চলমান সংঘাতের প্রভাব এবং কর্তৃপক্ষের কঠোর দমন-পীড়নের কারণে ইরানি জনগণের মৌলিক অধিকার প্রতিনিয়ত ক্ষুণ্ণ হচ্ছে। একই সঙ্গে অধিকারবঞ্চিত এই মানুষদের সুরক্ষায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।