ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ শিশু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:০১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:২০:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ শিশু ছবি সংগৃহীত
বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ড্রেনের পাইপে পরে মো. ফাইম বাবু (৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফাইম ওই এলাকার সোহেল রানার ছেলে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, ফাইম বাড়ির পাশে একটি শিশুর সঙ্গে বৃষ্টির পানিতে খেলছিল। এ সময় পা পিছলে একটি ড্রেনের পাইপে পড়ে যায় সে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ঘটনার খবর জানার পর স্থানীয়রা ড্রেন ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।