ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ঢাকায় অধ্যাপক ইউনূস ও ক্যাথলিক দূতের সাক্ষাৎ: রোম সফরের আমন্ত্রণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১০:০৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১০:০২:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ঢাকায় অধ্যাপক ইউনূস ও ক্যাথলিক দূতের সাক্ষাৎ: রোম সফরের আমন্ত্রণ অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ক্যাথলিক চার্চের দূত আর্চবিশপ র‌্যান্ডালের সাক্ষাৎ।
ক্যাথলিক চার্চের দূত (অ্যাপোস্টলিক নুনসিও) আর্চবিশপ কেভিন এস. র‌্যান্ডাল আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে আর্চবিশপ র‌্যান্ডাল আগামী ৬ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তঃধর্মীয় সংলাপে অংশগ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান। তিনি বলেন, এই সংলাপ একটি “দ্বিমুখী পদ্ধতি” অনুসরণ করবে—একদিকে একাডেমিক আলোচনা, অপরদিকে বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে বৃহত্তর জনগণের কাছে পৌঁছানোর প্রচেষ্টা।

আর্চবিশপ র‌্যান্ডাল জানান, এই সংলাপের মূল লক্ষ্য হবে সহনশীলতা, সম্প্রীতি এবং বন্ধুত্বের সংস্কৃতি গড়ে তোলা। তিনি একই সঙ্গে আগামী সেপ্টেম্বর মাসে রোমে ফ্রাতেল্লি তুত্তি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা আমন্ত্রণের জন্য আর্চবিশপকে ধন্যবাদ জানান এবং বলেন, “এটি একটি বড় আয়োজন। আমি আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।” সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস নতুন পোপের প্রতিও শুভেচ্ছা জানান।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।